লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এখন দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগে পরিণত হয়েছে: সোহেল তাজ

বর্তমান আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত 'মাফিয়া লীগ' বলে মন্তব্য করেছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। যুগান্তর ডিজিটালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কঠোর সমালোচনা করেন।

সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন-নিপীড়ন করার নীতি গ্রহণ করেছিল। তিনি অভিযোগ করেন, তারা হত্যা ও গুমের রাজনীতি বেছে নেওয়ার পাশাপাশি দুর্নীতির পথও অনুসরণ করেছে। এর ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এই চক্রের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের পালস বা নাড়ির স্পন্দন থেকে অনেক দূরে সরে গেছে, কারণ তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। সোহেল তাজ এই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, মাছের পচন যেমন মাথা থেকে শুরু হয়, তাদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে এই পচন প্রক্রিয়া শুরু হয় এবং বর্তমানে পুরো দলটিতেই তা ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এবং আজকের আওয়ামী লীগের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সোহেল তাজের মতে, সেই আওয়ামী লীগ ছিল নীতি ও আদর্শভিত্তিক দল, অথচ আজকের আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগে পরিণত হয়েছে।

পচন শুরু হয় ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে-এবার পুরো বডিটাই পচে গিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

আওয়ামী লীগ এখন দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগে পরিণত হয়েছে: সোহেল তাজ

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬