লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের দলে ফরাসি নেই, স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মাঠের উত্তেজনার পাশাপাশি শুরু হয়েছে এক তীব্র বাকযুদ্ধ। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা রাহয় স্প্যানিশ সংবাদমাধ্যম এল দিবাতে-এ প্রকাশিত এক নিবন্ধে ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

রাহয় তার নিবন্ধে লেখেন, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্সের দলে বিশ্বমানের খেলোয়াড় থাকলেও মূলত সেখানে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’। তবে তিনি স্বীকার করেন যে, এমন দল নিয়েও তারা দুর্দান্ত ফুটবল খেলছে।

স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর এই মন্তব্য ফ্রান্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দেশটির রাজনৈতিক নেতারা তার এই বক্তব্যকে বর্ণবাদী ও বিভাজনমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ রোববার বিএফএম টিভির এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দেন, রাহয়ের এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, ফ্রান্স এমন একটি দেশ যেখানে বৈচিত্র্যই আসল শক্তি এবং বিভিন্ন পটভূমির মানুষ এখানে সমানভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পান।

বিষয়টি নিয়ে স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এখনও এমন মানুষ আছেন যারা কোনো দেশের নাগরিকত্বকে পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে বিচার করার চেষ্টা করেন। সানচেজ রাহয়ের মন্তব্যকে বিদেশিবিদ্বেষী হিসেবে উল্লেখ করে বলেন, প্রকৃত পরিচয় নির্ধারিত হওয়া উচিত দেশের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা এবং অবদানের ভিত্তিতে।

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়, শশী থারুরের তীব্র সমালোচনা

ফ্রান্সের দলে ফরাসি নেই, স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

প্রকাশিত হয়েছে: ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬