লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে, সব বিষয় বিবেচনা করে এসএসসি পরীক্ষা রোজার পরেই নেওয়া হবে। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে চীন সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

পরীক্ষার সময়সূচি নির্ধারণের প্রেক্ষাপট ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী জানান, জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলত। কিন্তু ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে, তাই এই সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে অংশীজনদের অনুরোধ থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ, দশম শ্রেণির সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছিল, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, রমজান একটি বাস্তবতা এবং এর সঙ্গে পরীক্ষার সময়সূচি সমন্বয় করতে হবে। সবকিছু বিচার-বিশ্লেষণ করেই সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করা যাবে না এবং তাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। তিনি জানান, পরীক্ষা পেছানোর কোনো আশঙ্কা আপাতত নেই এবং জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে বর্তমান পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে প্রায় দেড় বছর আগেই জানানো হয়েছে, যাতে তারা সে অনুযায়ী যথাযথ প্রস্তুতি নিতে পারে।

তিনি বলেন, ‘আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’ সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

বাবার নামে স্কুল চান হাফিজ, সহায়তায় ৫০ লাখ রুপি তুলছে সিজেপি

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬