লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল থেকে শুরু এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট থাকলে তাদের জন্য প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুনঃনিরীক্ষণের নিয়মানুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আগ্রহী শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd পোর্টালে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর প্রদান করে পরবর্তী ধাপে যেতে হবে।

পুনঃনিরীক্ষণের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ ও সোনালী সেবার সুবিধা রাখা হয়েছে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো পোর্টালে থাকা ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে। ফি পরিশোধের পর আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

আবেদন প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী, ফি জমা দেওয়ার পর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া পোর্টালে বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। একবার ফি জমা দিয়ে আবেদন করার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে পুনরায় মোবাইল নম্বর ছাড়াই তা করা সম্ভব। তবে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ থাকলেও ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্য? হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন

আগামীকাল থেকে শুরু এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন

প্রকাশিত হয়েছে: ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬