লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের অনার্সের ছাত্র ছিলেন এবং তিনি মান্দা উপজেলার মাগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে ইমন একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ না হওয়ায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে আসেন। দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় সিলিং ফ্যানের সাথে ইমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

ঘটনার খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৭:৪৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬