লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সবসময়ই সক্রিয় থাকে। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যা এখন দৃশ্যমান। তিনি আরও দাবি করেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেককেই দেখা গেছে যারা আসলে প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থীই নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো সরকার ও শিক্ষামন্ত্রীকে জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্নে ভুল হওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণায় পরীক্ষার্থীরা সন্তুষ্ট বলেও তিনি উল্লেখ করেন। যদি এর পরেও কেউ পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন এবং শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের কোনো বিশেষ বার্তা দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়গুলোকে তারা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। ঢাকায় ও দু-একটি জেলায় তাদের উপস্থিতি থাকলেও সংখ্যাটি খুব বেশি নয়। বিষয়টি কেবল গণমাধ্যমে আসার কারণেই গুরুত্ব পেয়েছে, তাই সরকার এগুলোতে আলাদা মনোযোগ দিচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬