লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ময়লার স্তূপে মিলল মানুষের কাটা পা, তদন্তে পুলিশ

সিলেট নগরের রায়নগরে সাম্প্রতিক ট্রিপল মার্ডারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো মানুষের একটি খণ্ডিত পায়ের পাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে নগরীর আম্বরখানা এলাকার ‘স্বাদ মিষ্টি’ দোকানের পাশের ওই ময়লার স্তূপ থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সড়কের পাশের ময়লার স্তূপে খণ্ডিত পা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপর এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য খণ্ডাংশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, প্রথম দর্শনে এটি কার পা তা শনাক্ত করা সম্ভব নয়। পুলিশের প্রাথমিক ধারণা, হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচার বা অ্যাম্পুটেশন শেষে কেটে ফেলা পায়ের অংশ হয়তো কেউ ভুলবশত বা অসাবধানতাবশত ময়লার স্তূপে ফেলে গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনার সাথে এর কোনো যোগসূত্র আছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির দোয়া কর্মসূচি ঘোষণা

সিলেটে ময়লার স্তূপে মিলল মানুষের কাটা পা, তদন্তে পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬