লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত তিন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

নিহত পাঁচ শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—ভাটিয়ারি এলাকার বাসিন্দা সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। অন্য একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, দুর্ঘটনা কবলিত কারখানা থেকে মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জেলেরা জানান, কারখানাটির ভেতর থেকে নির্গত গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে, সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরা কারখানার পাশের খালে প্রবেশ করতে পারেননি। তীব্র গন্ধের কারণে বাধ্য হয়ে তাদের অন্তত আধা কিলোমিটার দূরে গিয়ে ঘাটে নৌকা নোঙর করতে হয়েছে।

কারখানার মালিক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় তিনি কারখানার বাইরে ছিলেন। তবে তিনি জানতে পেরেছেন যে, অসতর্কতাবশত জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এর মধ্যে চার থেকে পাঁচজন মারা গেছেন এবং তিনজনের মতো আহত হয়েছেন। কারখানায় সশরীরে গিয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬