লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলে শপথ পাঠ করাবেন কে?

বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগে তাকে নির্ধারিত শপথ গ্রহণ করতে হবে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফশিলে উল্লেখিত কোনো পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত শপথ নিতে হয়। এই পদে শপথ পাঠ করানোর দায়িত্ব সংবিধানে নির্ধারিত রয়েছে। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে সংসদের স্পিকারের কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করেন। ফলে বর্তমানে সংসদের স্পিকারের কার্যাবলি পালনের দায়িত্ব ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর ন্যস্ত রয়েছে।

এই সাংবিধানিক কাঠামো বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর দায়িত্ব ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের ওপরই পড়বে। কারণ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং সেই কারণে সংসদের স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার।

জনপ্রিয় সংবাদ

ডব্লিউএইচওর পদে মিথ্যা সিভির অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলে শপথ পাঠ করাবেন কে?

প্রকাশিত হয়েছে: ০৯:২৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬