লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে: ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের আমির ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ ও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। বুধবার বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় বিমানবন্দর থানা জামায়াতের এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও গণভোটের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার। কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে গিয়ে নিজেদের দলীয় প্রভাব বিস্তারে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি স্পষ্ট করে বলেন, দেশের সাধারণ মানুষ কোনো ধরনের ফ্যাসিবাদী বা একদলীয় শাসনব্যবস্থা পুনরায় মেনে নেবে না।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত নেতা বলেন, "সরকারকে মনে রাখতে হবে, ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠন করে কার্যকর ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।"

আগামী ২৫ জুলাই বেলা ২টায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে বিমানবন্দর থানা জামায়াতের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচিতে বিমানবন্দর থানা জামায়াতের আমির শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারি Rezaul Islam, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস সালাম এবং জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে: ফখরুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬