লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে প্রথমবার তালেবানের ‘বিজয় দিবস’ সংবর্ধনার আয়োজন

আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো সর্বজনীন ‘বিজয় দিবস’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তালেবান প্রশাসন। আগামী ১৭ আগস্ট এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে তালেবান ও ভারতীয় পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছেন নয়াদিল্লিতে আফগান দূতাবাসের তালেবান নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। এতে কূটনীতিক, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ, আফগান অভিবাসী এবং গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান সরকারকে ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও, অনুষ্ঠানে ভারতীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অনুষ্ঠানে ব্যবহৃত কূটনৈতিক প্রতীক এবং পতাকার মতো বিষয়গুলোর ওপর ভারতীয় পক্ষ সতর্ক নজর রাখবে।

তালেবান নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। এছাড়া মুম্বাই ও হায়দ্রাবাদের আফগান কনস্যুলেটেও তালেবান নিযুক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এদিকে, কাবুলে নিজেদের দূতাবাস ও কারিগরি মিশনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভারত সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রেখেছে।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির দোয়া কর্মসূচি ঘোষণা

নয়াদিল্লিতে প্রথমবার তালেবানের ‘বিজয় দিবস’ সংবর্ধনার আয়োজন

প্রকাশিত হয়েছে: ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬