লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই সরকারের: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বিভিন্ন কোম্পানি টেলিটক কিনতে বা এতে অংশীদার হতে আগ্রহ দেখালেও, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার তথ্য প্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার টেলিটক বিক্রি করবে না, বরং এটিকে আপগ্রেড করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টেলিটক টিকে না থাকলে অন্য অপারেটররা গ্রাহকদের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

সাম্প্রতিক সময়ে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সরকারকে চিঠি দিয়ে টেলিটক ও বিটিসিএল-এর সঙ্গে অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করেছে। সেই প্রস্তাবনায় টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কিনে নেওয়া বা তাতে বিনিয়োগের আগ্রহও দেখানো হয়েছে। গত ২৯ জুন বহুজাতিক প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান অগি কে ফাবেলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। তাদের প্রস্তাব অনুযায়ী, এই এক বিলিয়ন ডলারের মধ্যে প্রধান বিনিয়োগকারী হিসেবে ২৫ কোটি ডলার বা ১২৩ দশমিক ২৫ টাকা বিনিময় হার অনুযায়ী প্রায় ৩০৮১ কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে।

এদিকে, নগদ বিক্রি সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, নগদ নিয়ে বর্তমানে মামলা চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পরই সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগদ থেকে হাজার কোটি টাকা লুটপাটের যে অভিযোগ উঠেছিল, তা উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখবে। তবে তিনি মন্তব্য করেন, একবার মানুষের পকেটের টাকা বেরিয়ে গেলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ।

জনপ্রিয় সংবাদ

ইউনিলিভার বিজমায়েস্ট্রোজ ২০২৬-এর চ্যাম্পিয়ন ‘সোপ-আর-স্টারস’

টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই সরকারের: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬