লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি স্মরণে আজ সকাল ৯টায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বেলাল হোসেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলা পরিষদ, পৌরসভা, এলজিইডি, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

প্রকাশিত হয়েছে: ০৭:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬