লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন, পূর্ণ হলো ৫০টি

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিগুলো যুক্ত হওয়ার মাধ্যমে সংসদের মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

নবগঠিত চারটি কমিটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম একটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটিগুলোর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন (প্রতিরক্ষা মন্ত্রণালয়), শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ (জনপ্রশাসন) এবং বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলাম (সরকারি প্রতিষ্ঠান)।

কমিটি গঠনের পাশাপাশি বেশ কিছু বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে, তবে এসব কমিটির সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে (চট্টগ্রাম-১৫)। জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

জনপ্রিয় সংবাদ

হালাল উপার্জন: ইবাদত কবুল ও মানসিক প্রশান্তির অলঙ্ঘনীয় শর্ত

ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন, পূর্ণ হলো ৫০টি

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬