লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

গাজীপুরের টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে জয়নাল আবেদীন (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় ‘এ ওয়ান পলিমার’ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি সপরিবারে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় নতুনবাজারের ‘সানোফি অ্যাভেন্টিস’ নামের একটি ওষুধ কারখানার কেন্টিনে কর্মরত ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনসহ আরও দুইজন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে টঙ্গী টিঅ্যান্ডটি বাজার থেকে ইজিবাইকে ওঠেন জয়নাল আবেদীন। ইজিবাইকটি দ্রুতগতিতে যাওয়ার সময় পথের মাঝে হঠাৎ দুটি কুকুর চলে আসে। কুকুর দুটিকে বাঁচাতে চালক আকস্মিক ব্রেক কষলে অটোরিকশাটি উল্টে যায়। এতে সামনের সিটে থাকা জয়নাল অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ ইকবাল হাফিজ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত জয়নাল আবেদীন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন, নতুনবাজারের ‘সানোফি অ্যাভেন্টিস’ নামের একটি ওষুধ কারখানার কেন্টিনে কর্মরত ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনসহ (৬০) আরো দুই যাত্রী আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম বাড়ল: প্রতি লিটার এখন ২০৪ টাকা

টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

প্রকাশিত হয়েছে: ০৬:৩৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬