লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের জরুরি নির্দেশনা

প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। তার এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যালয়ের আঙিনায় সবুজের সমারোহ বাড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা। এই নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের জরুরি নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬