লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিকে এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছেন। শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় আয়োজিত এক সমাবেশে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না, কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুক্রবার রাত। আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে? এর আগে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণার প্রতি নিজের সমর্থন জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্পের এই দাবির বিপরীতে ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের বক্তব্যকে ভ্রান্ত কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা হলে যে কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে গড়িয়েছে এবং ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড বললেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬