লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে এখনো শান্তি চুক্তি সম্ভব, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সংঘাতময় পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে এখনো একটি শান্তি চুক্তি করা সম্ভব।

মঙ্গলবার (১৪ জুলাই) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি একটি চুক্তি এখনো সম্ভব। তিনি আরও জানান, দুই দিন আগে তাদের মধ্যে একটি চুক্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইরান পক্ষ থেকে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়।

এর আগে, সোমবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, ওই রাত এবং মঙ্গলবারও তারা ইরানের ওপর শক্ত আঘাত হানবেন।

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠকে সাংবাদিকদের মতামত গ্রহণ

ইরানের সঙ্গে এখনো শান্তি চুক্তি সম্ভব, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ১০:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬