লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-মেলানিয়ার কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি সংক্ষিপ্ত কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ আগস্ট) ফ্রিডম ২৫০ গ্রাঁ প্রি অনুষ্ঠানে। অনুষ্ঠানে দুজনকে পাশাপাশি একটি ভিউয়িং বুথে বসে থাকতে দেখা যায়। এক পর্যায়ে ট্রাম্প মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু কথা বলেন। এরপরই মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই তিনি আসন ছেড়ে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যবহারকারীরা এর কারণ খোঁজার চেষ্টা করছেন। ভিডিওর শব্দ অস্পষ্ট হওয়ায় ঠিক কী কথা হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নেটিজেনদের অনেকে ঠোঁট দেখে কথোপকথন বোঝার চেষ্টা করছেন এবং কেউ কেউ দুজনের দেহভঙ্গি দেখে তাদের মধ্যে মতবিরোধের ইঙ্গিত খুঁজে পাওয়ার কথা বলছেন। যদিও তাদের মধ্যে তর্ক বা বিরোধের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই।

এই জল্পনার সঙ্গে ট্রাম্পের সহযোগী নাটালি হার্পের নামও জড়িয়েছেন অনেকে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলে নাটালি হার্পের ভূমিকা ও ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আগেও অনলাইনে আলোচনা হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই কিছু ব্যবহারকারী মেলানিয়ার চলে যাওয়ার বিষয়টি হার্পের উপস্থিতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। একজন মন্তব্য করেছেন, বুথে নাটালি হার্পকে দেখা যাওয়ার পরই মেলানিয়া চলে যান। তবে ভিডিওতে মেলানিয়া কেন উঠে গেছেন বা ট্রাম্পের সঙ্গে তার কী কথা হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

ট্রাম্প-মেলানিয়ার কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা

প্রকাশিত হয়েছে: ১২:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬