লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে ব্যর্থতা ঢাকতে ইরানে ট্রাম্পের বড় হামলার আশঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ইস্যুতে নিজের ব্যর্থতা ও পরাজয়ের গ্লানি এড়াতে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, ট্রাম্প বর্তমান সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে একটি পথ খুঁজছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক মোস্তফা খোশচেশম এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, মাঠের পরিস্থিতি যাই হোক না কেন, ট্রাম্প কখনোই নিজেকে পরাজিত হিসেবে মেনে নেবেন না। বরং তিনি এমন একটি সমাধান খুঁজছেন যার মাধ্যমে সংঘাত থেকে বের হয়েও নিজের 'বিজয়' দাবি করা যায়। সেই পরাজয়ের গ্লানি ঢাকা দিতেই তিনি ইরানে হামলা চালানোর পরিকল্পনা করতে পারেন।

ইরানি এই অধ্যাপকের মতে, হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে চলাচলকারী জাহাজগুলো ইরানের নির্ধারিত করিডোর ব্যবহার করেই যাতায়াত করছে। এই পরিস্থিতিই প্রমাণ করে যে, হরমুজ ইস্যুতে দীর্ঘ সময় ধরে ট্রাম্প যে প্রচেষ্টা চালিয়েছিলেন তা কার্যত ব্যর্থ হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে ন্যূনতম সক্ষমতায় বা সীমিত লোকবল দিয়ে পরিচালনার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন মোস্তফা খোশচেশম। তার অনুমান, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক হামলা চালানোর প্রস্তুতি হিসেবেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

অবশ্য খোশচেশমের এই বক্তব্যকে একান্তই একজন বিশ্লেষকের মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানে বড় কোনো হামলার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে এর আগে ট্রাম্প ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিষয়ে একাধিকবার নিজের কঠোর অবস্থানের কথা প্রকাশ্যে ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত

হরমুজ প্রণালীতে ব্যর্থতা ঢাকতে ইরানে ট্রাম্পের বড় হামলার আশঙ্কা

প্রকাশিত হয়েছে: ০১:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬