লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোন হামলা, শিশুসহ নিহত ৫ ও আহত ৬৭

ইউক্রেনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি জনাকীর্ণ শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দিনদুপুরে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে চালানো এই হামলায় আটটি শিশুসহ আরও ৬৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা।

হামলার বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, ব্যস্ত সড়কে সাধারণ মানুষের চলাচল ও যানবাহনের ভিড়ের মধ্যে দোকানপাট লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার পর শপিং মলের সামনে থাকা একাধিক গাড়িতে আগুন ধরে যায়। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে ফায়ার সার্ভিস কর্মীদের ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দোকানপাটের কাছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষকে হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এটিকে রাশিয়ার ‘জোরজবরদস্তির কৌশল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বেসামরিক নাগরিকদের ওপর লাগাতার হামলা চালিয়ে ইউক্রেনীয়দের ক্লান্ত করা এবং ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করাই মস্কোর মূল উদ্দেশ্য।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হিসেবে পরিচিত পাভলোহরাদে এর আগেও রাশিয়া বড় ধরনের হামলা চালিয়েছিল। গত মাসেই এই শহরের একটি গুদামে রুশ হামলায় দুজন নিহত হন। চলতি সপ্তাহে ইউক্রেনের আরও একাধিক শপিং মলে ধারাবাহিক হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার সুমি শহরের একটি মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন এবং বৃহস্পতিবার সেখানে পৃথক বিমান হামলায় আরও আটজন আহত হন। এর আগে সোমবার জাপোরিঝঝিয়া শহরের একটি শপিং মল রুশ হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে সেটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মাসে ক্রিভি রিহ শহরের একটি বাণিজ্যিক কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হন, যা শপিং মলে চালানো অন্যতম রক্তক্ষয়ী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

অন্যদিকে, রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চল এবং রাশিয়ার নিজস্ব ভূখণ্ডেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, সোমবার দোনেৎস্ক অঞ্চলের বন্দর নগরী মারিউপোলে এবং গত মাসে দোনেৎস্ক শহরের শপিং মলে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। এছাড়া বুধবার রাতে কৃষ্ণসাগরের সোচি রিসোর্ট শহরের উপকূলে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত হন।

বৃহস্পতিবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন। পাশাপাশি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়ায় একটি গাড়িতে ইউক্রেনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত এবং ৬ বছরের এক শিশুসহ দুই নারী আহত হন। ওই একই অঞ্চলে বেসামরিক ট্রাকে পৃথক হামলায় আরেকজন নিহত হন বলে জানিয়েছে মস্কো।

সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিরা মস্কোয় ভ্লাদিমির পুতিন এবং কিইভে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। তবে এই কূটনৈতিক তৎপরতায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি অর্জিত হয়নি।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোন হামলা, শিশুসহ নিহত ৫ ও আহত ৬৭

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬