লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলা

ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাগুলোতেও ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে মার্কিন বাহিনী নতুন করে ভয়াবহ বোমাবর্ষণ করেছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরেও মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বন্দর-এ খামির শহরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। একই এলাকায় রেলওয়ে অবকাঠামোতে হামলায় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ও দ্বীপ হিসেবে পরিচিত আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এসব হামলায় সাধারণ ও কৌশলগত অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতেও মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে বিমানবন্দরের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬