লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে টানা অষ্টম রাতেও মার্কিন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ

ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং পার্শ্ববর্তী কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বা সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতের কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। তাসনিমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের অন্তত তিন থেকে পাঁচটি স্থানে হামলা হয়েছে। এছাড়া তাসনিমের অপর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ বিষয়ে নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক কয়েকদিন ধরেই বন্দর আব্বাস ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার খবর বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে। এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে একজন সেনাসদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার সেন্টকম জানায়, হামলায় আহত চার মার্কিন সেনাকে দ্রুত উদ্ধার করে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন। এছাড়া সামান্য আহত অন্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

ইরানে টানা অষ্টম রাতেও মার্কিন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬