লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশেষ অজু স্টেশন

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের সুবিধার্থে বিশেষ অজু বা পা ধোয়ার স্টেশন স্থাপন করা হচ্ছে। টার্মিনাল ডি-এর শৌচাগারগুলোতে চলতি বছরের শেষ নাগাদ এই অজু স্টেশনগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। নারী ও পুরুষদের জন্য এখানে আলাদা অজুর ব্যবস্থা রাখা হচ্ছে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি নিবন্ধিত হয়েছে। প্রকল্পের আওতায় পুরুষ ও নারীদের শৌচাগারে একটি করে বিশেষ অজু স্টেশন বসানো হবে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। তবে এই কাজের জন্য বিমানবন্দরের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ খরচ করা হচ্ছে না; পুরো প্রকল্পটি ব্যক্তিগত অর্থায়নে সম্পন্ন করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে প্রায়ই মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যায়। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, অন্যদিকে বেসিনেরও ক্ষতি হতে পারে। নতুন এই নিচু বেসিন বা অজু স্টেশন স্থাপনের ফলে শৌচাগার পরিষ্কার, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা অনেক সহজ হবে।

যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও কয়েকটি বড় বিমানবন্দরে ইতোমধ্যে এ ধরনের নিচু বেসিন ও আন্তধর্মীয় প্রার্থনার ব্যবস্থা রয়েছে।

এদিকে ডালাস বিমানবন্দরের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই পদক্ষেপের সমালোচনা করলেও, অন্য অংশটি একে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এটি কোনো ধর্মীয় মতাদর্শ প্রচারের চেষ্টা নয়; বরং আন্তর্জাতিক যাত্রীদের বাস্তব প্রয়োজন বিবেচনা করে শৌচাগারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫: ১০আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৫: ২৫

জনপ্রিয় সংবাদ

সেলেনা গোমেজের স্টার্টআপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশেষ অজু স্টেশন

প্রকাশিত হয়েছে: ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬