লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বি১/বি২ ভিজিট ভিসার নিয়ম নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ও সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাসটি জানায়, বি১/বি২ ভিসায় গিয়ে সন্তান জন্মদানের মাধ্যমে শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার চেষ্টা বা ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া, এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক নেওয়া যাবে না। এমনকি ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং কোনো ধরনের কাজের বিনিময়ে অর্থ উপার্জন করাও এই ভিসার নিয়মবহির্ভূত।

এর আগে, গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একটি সতর্কবার্তা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে নিয়মিত অনুপস্থিত থাকা, শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে যাওয়া কিংবা পড়াশোনার বাইরে অন্য কোনো কাজে লিপ্ত হলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার খাতে উৎপাদন ও রপ্তানি আদেশ বিপর্যয়

বি১/বি২ ভিজিট ভিসার নিয়ম নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

প্রকাশিত হয়েছে: ০৪:০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬