লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকার পক্ষ থেকে যে প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছিল, তা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে আইন অনুযায়ী খতিয়ে দেখছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উপস্থাপিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি সরকারের বিভিন্ন অবস্থান ও পদক্ষেপ নিয়ে প্রতিবেদনটি তুলে ধরে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পাঠানো এই প্রত্যর্পণের আবেদনটি ভারতের প্রচলিত আইন এবং নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি বর্তমানে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে সরকার জানিয়েছে। তবে এই অনুরোধের চূড়ান্ত নিষ্পত্তি কবে হবে বা এ বিষয়ে ভারত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার বিষয়ে সরকার জানিয়েছে, সংকটাপন্ন পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের মানবিক নীতির অংশ। সেই নীতির আলোকেই তাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে ভারত সরকার স্পষ্ট করেছে যে, তাদের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম চালাতে না দেওয়ার যে নীতি দেশটি অনুসরণ করে, এক্ষেত্রেও সেই একই নীতি কার্যকর রয়েছে।

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি এ ধরনের সংবেদনশীল বিষয়ে সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং প্রচলিত আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। লোকসভায় উপস্থাপিত এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করল যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধটি তাদের বিবেচনায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চারজন

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬