লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ জুন থেকে ইরানে মার্কিন হামলায় নিহত ৫০

গত ২৭ জুন থেকে ইরানে চালানো মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং ১৮ বছরের কম বয়সী ২ জন শিশু ও কিশোর রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এই হামলায় আহতদের তালিকায় ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর অন্তর্ভুক্ত রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে বর্তমানে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই তুমুল গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র বিনিময়ের ঘটনা এমন এক সময়ে ঘটছে, যার কিছুদিন আগেই দুই পক্ষ শান্তি চুক্তিতে পৌঁছেছিল। যুদ্ধ সমাপ্তি ও স্থায়ী শান্তি বজায় রাখার লক্ষ্যে গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। কিন্তু সেই চুক্তি সত্ত্বেও অঞ্চলটিতে সংঘাত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নারীর অধিকার ও নিরাপত্তা: একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পূর্বশর্ত

২৭ জুন থেকে ইরানে মার্কিন হামলায় নিহত ৫০

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬