লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার সরকারি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ জুন পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

দেশটির পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। উপকূলীয় লা গুয়াইরা এলাকাটি এই ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটিই ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যা বহুতল আবাসিক ভবনগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

উদ্ধারকারী দলগুলো এখন আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে এবং উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেছে। তবে অনেক পরিবার এখনো ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মরদেহ খুঁজে বের করে মর্যাদাপূর্ণভাবে সৎকার করার প্রত্যাশায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এদিকে গত শুক্রবার কারাকাসে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু ভবন খালি করা হয়।

দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা আগে থেকেই দুর্বল ছিল, যে কারণে এখনকার পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা দেশটির জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ বুধবার প্রায় ৩০ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ পুনরুদ্ধার কাজে অর্থায়নের জন্য বিদেশে জব্দ থাকা দেশের সম্পদ মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন সোনা ফেরত পাওয়ার অনুরোধ জানিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে আবেদন করেছেন।

জনপ্রিয় সংবাদ

চোগলখুরি: ইসলামে ভ্রাতৃত্ব নষ্টকারী এক ভয়াবহ পাপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়াল

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬