লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে পৌঁছেছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১৬ হাজার ৭০০ জন আহত হয়েছেন এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত মাসে আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ৬ হাজার ৪৬২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে। এই বিপর্যয়ে ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

দুর্গত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। তথ্য মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে দুর্গত মানুষের মধ্যে ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬