লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০

দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে চীনা টেক ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ওয়াই৫০০। শিক্ষার্থী, পেশাজীবী এবং প্রযুক্তিপ্রেমীদের কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইসটিতে উন্নত অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চমানের ডিসপ্লে প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। ভিভোর দাবি অনুযায়ী, স্মার্টফোনটি ৫০ মাসের দীর্ঘমেয়াদি মসৃণ পারফরম্যান্সের সনদ অর্জন করেছে।

নতুন এই স্মার্টফোনে ভিভো তাদের সর্বশেষ অরিজিনওএস ৬ ব্যবহার করেছে, যা একাধিক অ্যাপ ব্যবহারের সময় দ্রুত গতি ও মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে। ব্যক্তিগত নিরাপত্তা, দাপ্তরিক কাজ, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ সহজ করার জন্য এতে আধুনিক সব সুবিধা যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে ৬.৮৩ ইঞ্চির হাই রেজল্যুশন অ্যামোলেড পর্দা রয়েছে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট ভিডিও দেখা, গেমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে প্রাণবন্ত অভিজ্ঞতা দেবে।

ভিভো ওয়াই৫০০-এ ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী প্রসেসর, যার পরীক্ষামূলক কর্মদক্ষতার স্কোর ৬ লাখ ৮০ হাজার। নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্যমতে, আগের প্রজন্মের তুলনায় এটি কেন্দ্রীয় ও গ্রাফিক্সভিত্তিক কাজে উল্লেখযোগ্য উন্নতি প্রদান করে। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধার্থে এতে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি যুক্ত করা হয়েছে।

বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অফার হিসেবে ক্রেতারা স্মার্টঘড়ি অথবা সর্বোচ্চ ৯ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধার পাশাপাশি ১৮ মাসের ওয়ারেন্টি ও বিশেষ ডেটা সুবিধা পাবেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬