লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে গৃহবধূর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যান। কাপড় ধোয়া শেষে নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে তিনি ভেসে যান। পরিবারের সদস্যরা তাকে ঘাটে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তার মরদেহ ভাসতে দেখেন।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে ববিতা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে পরবর্তীতে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ববিতা শামুরবড়ি গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী ছিলেন। তার সংসারে ১১ বছরের এক ছেলে ও ৫ বছরের এক কন্যাসন্তান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬