লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনাল মহারণের আগে আত্মবিশ্বাসী চার দলের তারকা ফুটবলাররা

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল পর্ব শেষে এখন শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে মাত্র চারটি দল। বিশ্ব ফুটবলের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই মহারণকে সামনে রেখে চার দলের তারকা ফুটবলাররা তাদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন।

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছেন। ৩৯ বছর বয়সী এই তারকা ম্যাচটিকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন। ইংল্যান্ডকে শক্তিশালী দল হিসেবে অভিহিত করে মেসি জানান, বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা তার কাছে দারুণ রোমাঞ্চকর। দলের আরেক খেলোয়াড় আলভারেজ জানিয়েছেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। তিনি জানান, ইংল্যান্ড বর্তমানে সফল সময় পার করছে এবং এবার ট্রফি জয়ের অপেক্ষার অবসান ঘটাতে চান। দলের তরুণ তারকা জুড বেলিংহাম নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, সতীর্থদের লড়াই তাকে গর্বিত করে।

ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্পষ্ট করেছেন যে, শিরোপা না জেতা পর্যন্ত তাদের থামার সুযোগ নেই। তিনি মনে করেন, বিশ্বকাপ জয়ের আগ পর্যন্ত পুরো দলের মনোযোগ ধরে রাখা প্রয়োজন। দেম্বেলে জানিয়েছেন, তিনি দলের প্রয়োজনে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। ১৮ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, ফ্রান্সকে হারানোর সামর্থ্য স্পেনের রয়েছে। দলের মাঝমাঠের স্তম্ভ রদ্রি জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি কঠিন পরীক্ষা হলেও তিনি দলের জয় নিয়ে আশাবাদী। দুই সেমিফাইনাল শেষে জানা যাবে কারা ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করবে।

জনপ্রিয় সংবাদ

গ্রাম আদালতের ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ঢাকায় প্রশিক্ষণ শুরু

সেমিফাইনাল মহারণের আগে আত্মবিশ্বাসী চার দলের তারকা ফুটবলাররা

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬