লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে গ্রাম আদালত ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন, শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের তাগিদ

মোঃ রনি হাবিব বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ নাজমুস সাকিব। এ সময় তিনি দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় কুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিদর্শন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে মোঃ নাজমুস সাকিব ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং গ্রাম আদালতের বিচারিক নথিপত্র পর্যালোচনা করেন। তিনি গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্বল্প খরচে ও কম সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজ এলাকার কাছাকাছি থেকে বিচারিক প্রতিকার পাওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর ধামরাই উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রাপ্তিতে এর ভূমিকা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

সভায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবা গ্রহণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক জোহরা খাতুন।

অনুষ্ঠানে কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিরাজ কুমার চক্রবর্তী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সেলিম হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা, গ্রাম পুলিশ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও সভায় কুল্লা ও সোমভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি, ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার মুখে ব্যাখ্যা

ধামরাইয়ে গ্রাম আদালত ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন, শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের তাগিদ

প্রকাশিত হয়েছে: ০১:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬