লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে পাটোয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডে ১০ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি রয়েছেন। একই পরিবারের অপর নিহতরা হলেন—মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। পরিবারটির নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে।

নিহতদের পারিবারিক সম্পর্কের বিষয়ে জানা গেছে, নাফিজ তেহামী, নাবিলা, মালিহা ও আলভি পরস্পরের কাজিন। ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগ্নে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে তারা রিসোর্টটিতে আগুন লাগার খবর পান। এরপর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন। সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর থেকে উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার মুখে ব্যাখ্যা

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

প্রকাশিত হয়েছে: ০১:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬