লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“নওগাঁয় পথ বইমেলায় সাহিত্যজাগরণ—নবীন-প্রবীণের মিলনে বইপ্রেমীদের ঢল”

অনলাইন ডেস্ক নিউজ:
নওগাঁয় সাহিত্যচর্চায় নতুন প্রাণ সঞ্চার করেছে দিনব্যাপী আয়োজন করা পথ বইমেলা। নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী বইমেলায় নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশ। বইপ্রেমীদের উপস্থিতিতে মেলাটি পরিণত হয় এক মিলনমেলায়।
মেলায় প্রদর্শিত বিভিন্ন নতুন ও গবেষণামূলক গ্রন্থের মধ্যে অধ্যক্ষ ড. আয়ুব আলী সরদারের রচনা বিশেষভাবে দৃষ্টি কাড়ে। তাঁর সম্পাদনায় প্রকাশিত “বরেন্দ্র কাব্য” গ্রন্থটি নওগাঁর ২০ জন বিশিষ্ট কবি-সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়ে পাঠকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এছাড়াও আতাউল হক সিদ্দিকীর কাব্যগ্রন্থ, ড. আবুল হায়াত ইসমাইল হোসেনের বই এবং অধ্যক্ষ আরিফুর রহমানের “পথের বাঁকে” কাব্যগ্রন্থ পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। কবি ও আবৃত্তিকার আহম্মদ হোসেন বাবুর গ্রন্থও মেলায় উপস্থাপন করা হয়।
নওগাঁর ইসলামী চেতনার প্রতিবাদী কবি গুলজার রহমানের একাধিক কাব্যগ্রন্থ—প্রেম, স্রষ্টার প্রতি ভালোবাসা ও আত্মিক প্রশান্তির বিষয়বস্তুকে ঘিরে—পাঠকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। পাশাপাশি যৌথ কাব্যগ্রন্থগুলোও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মেলায় প্রায় শতাধিক নতুন বই প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিশিষ্ট সাহিত্যিকরা সাহিত্যচর্চা, বই পড়ার গুরুত্ব এবং নতুন প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার বিষয়ে গঠনমূলক বক্তব্য প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

“নওগাঁয় পথ বইমেলায় সাহিত্যজাগরণ—নবীন-প্রবীণের মিলনে বইপ্রেমীদের ঢল”

প্রকাশিত হয়েছে: ০১:১৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬