লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে মিছিলের ঘটনায় ডিসি ও ওসিকে প্রত্যাহার করল ডিএমপি

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

এর আগে একই দিন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করার সময় মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। ওই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেফতার এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানান, মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও জুমার নামাজ পড়তে এসে তারা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে তা পুলিশ ধারণা করতে পারেনি। বেলা ১১টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে তারা সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢিল ছুড়ে মশার ওষুধ বাছাই, আজ নকডাউন পরীক্ষা

গুলশানে মিছিলের ঘটনায় ডিসি ও ওসিকে প্রত্যাহার করল ডিএমপি

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬