লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ জেলায় সড়ক দুর্ঘটনা: একদিনেই প্রাণ গেল ১৬ জনের

দেশের ১১টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। প্রাণহানির পাশাপাশি এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সবচেয়ে বড় দুটি দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায়। এই দুই জেলাতেই চারজন নারীসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় আরও এক নারীসহ ৮ জন নিহত হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার ভোরে একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে সারবোঝাই একটি ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এক নারীসহ ৪ জন নিহত হন।

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে বিকেল ৬টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের টিয়াগাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বেলা ১১টার দিকে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় বিকেলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে দুপুরে একটি লং হেভিকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল চালক মারা যান।

যশোরের বেনাপোল ভবেরবেড় এলাকার বাইপাস সড়কে দুপুরে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুপুরে ট্রাকের ধাক্কায় আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

১১ জেলায় সড়ক দুর্ঘটনা: একদিনেই প্রাণ গেল ১৬ জনের

প্রকাশিত হয়েছে: ০২:১৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬