লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুওক দ্বীপের উপকূলে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন সহকারী ছিলেন। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নৌকাটি হন মে রুত দ্বীপ থেকে ফু কুওকের আন থয় বন্দরের দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর পর প্রায় ৪০০ মিটার পথ অতিক্রম করতেই উত্তাল সাগরের বিশাল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়।

ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে হ্যানয় ও হো চি মিন সিটিতে জরুরি রেসপন্স কেন্দ্র চালু করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ ও বিস্তারিত তথ্য যাচাইয়ের কাজ চলছে।

ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। গত কয়েক বছর ধরে বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক নিয়মিত এই দ্বীপে ভ্রমণে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬