লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

৩৫ বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের এ ভোট বেলা ২টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ চলছে।

ইতিমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানও ভোট দিয়েছেন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দিয়েছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দেন।

ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দেন এবং ভোট দেওয়ার নিয়ম বলে দেন। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এ নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। প্রার্থী হিসেবে লড়ছেন ক্ষমতাসীন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদ সদস্যের সংখ্যাগত কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬