লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাসেল নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাসের ধাক্কায় রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী তক্তারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, রাসেল চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে কাপ্তাই থেকে ঢাকাগামী লাল-সবুজ পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রথমে সড়কের ওপর থাকা একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এর ঠিক পেছনেই থাকা রাসেলের মোটরসাইকেল বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই রাসেলের ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর বাদশা নামের এক সিএনজি অটোরিকশা চালক এবং নেছারুলসহ স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে ইছাখালিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবর শোনার পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভাইরাল ভিডিওতে নারী ভক্তকে চুম্বনের অভিযোগ, বিতর্কে ‘লিপ কিস বাবা’

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাসেল নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬