লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী পেহেলীসহ নিহত ৯

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ আটজন প্রাণ হারান। পরে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।

নিহত বাউলশিল্পী পেহেলী ভৈরবী বিশ্বনাথ উপজেলার রামপাশা বৈরাগীবাজারে ছাবাল শাহ মাজারে গান পরিবেশন শেষে ইউনিক পরিবহনের বাসে করে ভৈরবে ফিরছিলেন। মৃত্যুর মাত্র একদিন আগে নিজের ফেসবুক পেজে বাউল গানের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে পোস্ট দিয়েছিলেন তিনি, যা ছিল তাঁর জীবনের শেষ পোস্ট।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাইফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি রয়েছেন। তিনি সিলেট মাজার ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় তাঁর দুই সঙ্গী ফারুকুল ইসলাম ও আব্দুল লতিফ আহত হয়েছেন। তাদের পাঁচ বন্ধুর দলের অন্য দুই সদস্য জমরুত মিয়া ও রানা বাসের পরিবর্তে ঢাকার উদ্দেশ্যে ভিন্ন পথে যাত্রা করেছিলেন।

নিহতদের তালিকায় আরও রয়েছেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) এবং ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী শিশুকন্যা জাইফা। পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। অন্যান্য নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় ও দেশের বাউল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী পেহেলীসহ নিহত ৯

প্রকাশিত হয়েছে: ০১:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬