লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএসএফের হাতে বৃদ্ধ আটকের ঘটনায় ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জেরে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে ভুলবশত বাংলাদেশ অংশে ঢুকে পড়েন দীপঙ্কর গোপ। এ সময় স্থানীয়রা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে দীপঙ্কর বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) সীমান্তের কাঁটাতারের কাছে গরু খুঁজতে গিয়ে বিএসএফের হাতে আটকের শিকার হন। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং কানে কম শোনেন, এমনকি ঠিকমতো হাঁটতেও পারেন না। তিনি দাবি করেছেন, তার বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেন আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা না হয়।

এই ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্রুত পতাকা বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে জাল নথি চক্রে ২৭ বাংলাদেশি আটক, জব্দ ১০ পাসপোর্ট

পঞ্চগড়ে বিএসএফের হাতে বৃদ্ধ আটকের ঘটনায় ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬