লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদ আশ্রয়ে ১০ লাখ মানুষ

চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সাংহাইসহ বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় ঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর পুরো অঞ্চলের পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ে।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে টাইফুনটি প্রথম ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। সে সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বা ৯৪ মাইল। এর প্রায় এক ঘণ্টা পর ঝড়টি দ্বিতীয়বারের মতো ওয়েনঝৌ শহরে স্থলভাগে আঘাত করে।

টাইফুনের প্রভাবে সৃষ্ট পরিস্থিতির কারণে সাংহাইয়ে প্রায় এক হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের জারি করা সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ সোমবার সকালে নামিয়ে আনা হয় এবং ঝড়টি ‘ট্রপিক্যাল স্টর্ম’ বা ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি স্থলভাগের আরও ভেতরে অগ্রসর হচ্ছে।

কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, ভয়াবহ বন্যা এবং ভূমিধসের সতর্কতা বজায় রেখেছে। সোমবার শানদং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া সাংহাইয়ের ডিজনিল্যান্ড, লেগোল্যান্ডের কিছু অংশ এবং দ্য বান্ড এলাকার দর্শনীয় স্থান ও পর্যবেক্ষণ প্ল্যাটফর্মগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯: ২৭আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯: ২৭

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সীমান্ত থেকে বাংলাদেশী বৃদ্ধকে ধরে যাওয়ার পরে ভারতীয় এক যুবককে ধরে আনলো স্থানীয়রা

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদ আশ্রয়ে ১০ লাখ মানুষ

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬