লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএসএফের হাতে কৃষক আটক, পাল্টা দুই ভারতীয় আটক গ্রামবাসীর

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আব্দুল মান্নান নামে এক বাংলাদেশি কৃষক আটক হয়েছেন। ৭০ বছর বয়সী আব্দুল মান্নান ইছাখালী গ্রামের মৃত নূর বক্সের ছেলে। তার নাতি ইব্রাহিম জানান, সকাল ৮টার দিকে বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক দিতে গেলে ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে আটককৃতদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মান্নান শূন্যরেখায় ভারতীয় অংশে কৃষিকাজ করছিলেন, তখনই বিএসএফ তাকে আটক করে।

সীমান্ত এলাকায় এ নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না: হুঁশিয়ারি দিলেন অর্থমন্ত্রী

মেহেরপুরে বিএসএফের হাতে কৃষক আটক, পাল্টা দুই ভারতীয় আটক গ্রামবাসীর

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬