লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডেলিভারিম্যান নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ছিলেন এবং হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি থানায় নিয়ে আসা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডেলিভারিম্যান নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬