লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়েছে ৫০ জন এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮১। এই সময়ের মধ্যে ৯২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৭৪টি শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন।

জনপ্রিয় সংবাদ

সৌদির ছয় প্রদেশে সতর্কতা জারি, ইয়েমেনে হামলায় নিহত ৩

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬