লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, আটক ২

খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় ‘ছেলেধরা’ সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ঘটনাটির তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার জন্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আমদানিনির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে চায় কৃষি খাত: কৃষিমন্ত্রী

খুলনায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, আটক ২

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬