লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে সহায়তা এলে তুরস্কের নৌবহর ছিন্নভিন্ন হবে: ভারতের সাবেক মেজর জেনারেল

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’র প্রেক্ষাপটে ভারতের সাবেক এক সেনা কর্মকর্তা তুরস্ককে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা চালানো হলে তা সবগুলোর ওপর হামলা হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে কাঠামোগত মিল থাকায় এই জোটকে ‘সুন্নি ন্যাটো’ বলেও অভিহিত করা হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগন দ্বীপ বক্সি বলেছেন, চুক্তি স্বাক্ষরের আগে থেকেই তুরস্ক পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ২০২৫ সালের অপারেশন সিঁদুরের সময় এই সহায়তার প্রমাণ মেলে, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ চলছিল। তখন ইসলামাবাদের প্রতি সমর্থন জানাতে করাচি বন্দরে নিজেদের একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল তুরস্ক।

তিনি আরও দাবি করেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে এক হাজারের বেশি ড্রোন সরবরাহ ও সেগুলো পরিচালনার মাধ্যমে সহায়তা করেছে তুরস্ক। তবে বক্সি মনে করেন, ভৌগোলিক দূরত্বের কারণে তুরস্ক তাদের যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানকে সহায়তা করতে আসতে পারবে না।

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “পাকিস্তানকে সহায়তার চেষ্টা করা তুরস্কের সেনাদের ভূমধ্যসাগর ও আরব সাগর হয়ে আসতে হবে। পাকিস্তানকে সহায়তার চেষ্টা করতে আসা তুরস্কের নৌবহরকে ভারতের নৌবাহিনী ছিন্নভিন্ন করে দিতে পারবে।”

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে সহায়তা এলে তুরস্কের নৌবহর ছিন্নভিন্ন হবে: ভারতের সাবেক মেজর জেনারেল

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬