লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মারামারির মামলায় সাক্ষী হওয়ায় সাবেক এক ইউপি সদস্যকে হয়রানি ও মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান এলাকার হকফুল কুঁড়ি কিন্ডারগার্টেনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

বক্তাদের অভিযোগ, গত ২৬ জুন জমিসংক্রান্ত বিরোধের জেরে র‌্যাব সদস্য মো. মোস্তুফা কামাল ও তার ভাই এনামুল তাদের চাচা-শ্বশুর মিজানুর রহমান রিটনকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে নাজমুল নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাইদুল ইসলামকে প্রত্যক্ষদর্শী সাক্ষী করা হয়।

স্থানীয়রা জানান, পরবর্তীতে ওই হামলার ঘটনাটি আপস-মীমাংসার জন্য র‌্যাব সদস্য মোস্তুফা কামালের স্ত্রী তানজিনা আক্তার সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের কাছে যান। তবে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তখন কোনো মীমাংসা করা সম্ভব নয় বলে তিনি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তানজিনা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর মূল মামলার আসামি স্বামীকে রক্ষা করতে এবং সাক্ষী সাইদুল ইসলামকে চাপে ফেলতে তানজিনা আক্তার বাদী হয়ে সাইদুল ও মামলার বাদী মিজানুর রহমান রিটনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। তবে স্থানীয়দের দাবি, মামলায় যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তা সেদিন ঘটেনি।

এ বিষয়ে হকফুল কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, তানজিনা আমার স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক এবং সাইদুল মেম্বার আমাদের গ্রামের একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি। স্কুলের ভেতরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি শুধু শুনেছি সাইদুল মেম্বার তানজিনার শাশুড়িকে বলছিলেন, আপনার ছেলের বউকে এখান থেকে নিয়ে যান।

স্কুলের পাশের মুদির দোকানদার মো. শফিক বলেন, তানজিনা তার স্বামীর মামলার মীমাংসার জন্য শাশুড়িকে সঙ্গে নিয়ে সাইদুল মেম্বারের কাছে আসেন। মেম্বার মীমাংসায় অপারগতা জানালে তানজিনা মামলার বাদী রিটনকে কুপিয়ে বস্তায় ভরে পাঠানোর হুমকি দেন। এতে মেম্বার ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য করেন এবং তার শাশুড়িকে ডেকে তানজিনাকে নিয়ে যেতে বলেন। পরে শাশুড়ি মেম্বারের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে চলে যান। আমাদের সামনে তানজিনার শ্লীলতাহানি বা গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি।

১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল মালেক খোকা বলেন, ওইদিন আমি স্কুলের সামনে উপস্থিত ছিলাম। তানজিনা তার স্বামীর মামলার মীমাংসার কোনো আশ্বাস না পেয়ে সাইদুল মেম্বারকে হুমকি দেন। ৬৫ বছর বয়সী বৃদ্ধ সাইদুল মেম্বারের শ্লীলতাহানি বা শরীরে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, তানজিনা মামলায় যাদের সাক্ষী করেছেন, তারা কেউ সেদিন উপস্থিত ছিলেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে মামলার সাক্ষী করা হলেও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন আব্দুল কাদির ও ধারাশিকু। তারা জানান, কেন তাদের মামলায় সাক্ষী করা হয়েছে সে বিষয়েও তারা অবগত নন।

অভিযোগের বিষয়ে জানতে তানজিনা আক্তারের বাড়িতে গিয়ে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। তিনি জানান, ওইদিন কী ঘটেছিল তা তার স্বামী র‌্যাব সদস্য মো. মোস্তুফা কামাল ভালো বলতে পারবেন। মোস্তুফা কামাল বলেন, তাদের সঙ্গে আমাদের জমিসংক্রান্ত কোনো বিরোধ নেই। তারা আমাদের নামে মিথ্যা মামলা করেছে। ওই বিষয়ে আমার স্ত্রী তানজিনা আক্তার মামলার সাক্ষী সাইদুল মেম্বারের কাছে গেলে তিনি খারাপ আচরণ করেন। পরে আমার স্ত্রী রাগান্বিত হয়ে মামলা করেছে। মামলা মিথ্যা প্রমাণিত হলে আমার স্ত্রীরও বিচার হবে।

মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল মালেক খোকা, স্থানীয় বাসিন্দা মো. শফিক, মো. জালাল মিয়া, শিল্পী আক্তার, লিপি আক্তার ও আলপিনা বেগমসহ আরও অনেকে। তারা অবিলম্বে সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ইলিশশূন্য বরিশালের পোর্ট রোড আড়ত, হতাশায় মৎস্য ব্যবসায়ীরা

হোসেনপুরে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০৪:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬