লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধে ভাঙন সৃষ্টি হয়েছিল, যার রেশ কাটতে না কাটতেই দেড় মাসের মাথায় আবারও একই পরিস্থিতির মুখোমুখি হলেন স্থানীয়রা।

রোববার দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে কালীগঞ্জ এলাকার বাঁধে ভাঙন তৈরি হয় এবং প্রবল স্রোতে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, আগেরবারের মতো এবারও কৃষিজমি, ফসল এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

এর আগে জুলাইয়ের ওই ঘটনায় লস্করপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। স্থানীয়দের ভাষ্যমতে, ওই সময় ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমিসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজ শুরু করলেও স্থানীয়রা কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানিয়েছেন, ভারতের ত্রিপুরা রাজ্যে গত দুই-তিন দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, বাঁধ মেরামতের কাজ চলমান থাকা সত্ত্বেও নতুন করে এই ভাঙন দেখা দিয়েছে, যা কৃষিজমি ও ফসলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

সেন্ট মার্টিনে পর্যটক সীমা বাড়িয়ে সাড়ে তিন হাজার করল সরকার

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬